লেটেস্ট নিউজ

২০২৬ সালের স্কুল ছুটির তালিকায় গরমের ছুটিতে বড় কোপ পড়ল কি না তা নিয়ে বাড়ছে তীব্র জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ২০২৬ সালের ছুটির তালিকায় গরমের জন্য মাত্র ৬ দিন বরাদ্দ করায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পর্ষদের নিয়ম অনুযায়ী বছরে মোট ৬৫ দিনের বেশি ছুটি দেওয়া সম্ভব নয় বলেই এই সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। তবে মে মাসের অসহ্য তাপপ্রবাহে মাত্র ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত এই ছুটি কি আদেও বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের প্রতিনিধিরা।

অন্যদিকে পুজোর জন্য দীর্ঘ ২৫ দিন ছুটি থাকলেও ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে গরমের ছুটি শেষ পর্যন্ত বাড়বে কি না সেই দিকেই তাকিয়ে আছেন সকলে। বিগত বছরগুলোতেও আবহাওয়া পরিস্থিতির চাপে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী নির্ধারিত সময়ের চেয়ে বেশি ছুটি ঘোষণা করেছিলেন। তীব্র লু বা তাপপ্রবাহ দেখা দিলে ২০২৬ সালেও সরকার এই ৬ দিনের ছুটি বাড়াতে বাধ্য হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *