লেটেস্ট নিউজ

২০২৬ সালে পরিবর্তন না এলে ১০০ বছরেও হবে না বদল হিরণের বিস্ফোরক দাবি – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় শ্যামপুকুর কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে হিরণ চট্টোপাধ্যায়ের। তবে এই মুহূর্তে কোনো শুভেচ্ছা গ্রহণ করতে নারাজ তিনি। হিরণ জানান, ২০২৬ সালের ৪ মে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরই তিনি আনন্দ উদযাপন করবেন। তার মতে, বর্তমান শাসনে সাংবাদিক থেকে শুরু করে চিকিৎসক ও সাধারণ মানুষ কেউ নিরাপদ নন।

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে হিরণ দাবি করেন, ২০২৬ সালই পশ্চিমবঙ্গের জন্য শেষ সুযোগ। এই সময়ে পরিবর্তন না এলে আগামী ১০০ বছরেও রাজ্যে কোনো বদল আসবে না। অভিনেতা থেকে সক্রিয় রাজনীতিতে আসা হিরণের এই আত্মবিশ্বাসী মন্তব্য এখন রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রে। উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে তার লড়াই এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *