লেটেস্ট নিউজ

২০ লাখ ডলারের টোল আদায় স্রেফ গুজব, উত্তপ্ত হরমোজ প্রণালী পেরিয়ে ফিরছে ভারতীয় জাহাজ – এবেলা

এবেলা ডেস্কঃ

যুদ্ধের আবহে হরমোজ প্রণালী দিয়ে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজ থেকে ২০ লাখ ডলার করে টোল আদায়ের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিল ইরান। দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস স্পষ্ট জানিয়েছে, এই ধরণের অর্থ আদায়ের কোনো সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোমবারই ভারতের পতাকাবাহী দুটি এলপিজি ট্যাঙ্কার (জগ বসন্ত ও পাইন গ্যাস) প্রায় ৯২,৬০০ টন রান্নার গ্যাস নিয়ে এই বিপজ্জনক সমুদ্রপথ নিরাপদে অতিক্রম করেছে।

ইরানি সাংসদ আলাউদ্দিন বোরুজের্দির একটি মন্তব্যকে ঘিরে সম্প্রতি চাঞ্চল্য ছড়ায় যেখানে দাবি করা হয়েছিল, যুদ্ধের কারণে নিরাপদ পাসের জন্য মাশুল নেওয়া হচ্ছে। তবে ইরান বিদেশ মন্ত্রক সাফ জানিয়েছে, এটি কারো ব্যক্তিগত মত হতে পারে কিন্তু সরকারের নীতি নয়। তারা আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতা ও সামুদ্রিক নিরাপত্তাকে সম্মান জানায়। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ভারতের চারটি জাহাজ এই বিতর্কিত জলপথ দিয়ে সফলভাবে যাতায়াত করেছে। জাহাজ দুটি আগামী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *