২৬-এ নতুন সমীকরণ? সেলিম-হুমায়ুন বৈঠকে জোটের জল্পনা – এবেলা
এবেলা ডেস্কঃ
বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত। নিউটাউনের এক হোটেলে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের মধ্যে দীর্ঘ এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। বৈঠকে আসন্ন নির্বাচনে সিপিএম ও আইএসএফ-এর সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করার প্রস্তাব দিয়েছেন হুমায়ুন।
সিপিএম নেতৃত্ব এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অন্যদিকে, এই সম্ভাব্য জোট নিয়ে দলের নিচুতলার কর্মীদের প্রতিক্রিয়া এবং বাম শরিকদের অবস্থান নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সব মিলিয়ে ২৬-এর ভোট বৈতরণী পার হতে বামেদের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

