২৬ মার্চের মধ্যে ৩ রাশির কপাল খুলছে – এবেলা
এবেলা ডেস্কঃ
মীন রাশিতে শুক্র ও শনির বিরল মিলনে ২৬ মার্চ পর্যন্ত তিনটি রাশির ভাগ্যে জোয়ার আসতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মিথুন, কর্কট ও মীন রাশির জাতকদের আর্থিক অবস্থা এবং কর্মজীবনে অভূতপূর্ব উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে।
এই সময়ের মধ্যে আটকে থাকা কাজ সম্পন্ন হওয়া ছাড়াও আয় বৃদ্ধির নতুন সুযোগ মিলবে। বিশেষ করে কর্মক্ষেত্রে পদোন্নতি, ব্যবসায়িক মুনাফা এবং পৈতৃক সম্পত্তি লাভের যোগ প্রবল। বিনিয়োগ থেকে ভালো আয়ের পাশাপাশি এই তিন রাশির জাতকরা ঋণের বোঝা থেকেও মুক্তি পেতে পারেন।

