২৭ মার্চ কি রাম নবমী? জেনে নিন রামলালার প্রিয় ভোগ ও শুভ মুহূর্তের নির্ঘণ্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
হিন্দু পঞ্জিকা মতে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতেই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্র। ২০২৬ সালে এই পবিত্র উৎসব পালিত হবে ২৭ মার্চ, শুক্রবার। ২৬ মার্চ দুপুর ২টো ২৮ মিনিটে নবমী তিথি শুরু হয়ে থাকবে ২৭ মার্চ বেলা ১২টা ২০ মিনিট পর্যন্ত। অযোধ্যা থেকে রামেশ্বরম— সর্বত্রই এই দিনটি বিপুল উদ্দীপনায় পালিত হয়।
শ্রীরামকে তুষ্ট করার সহজ উপায়
শাস্ত্র মতে, রাম নবমীর পুণ্যলগ্নে সূর্যদেবকে জল অর্পণের মাধ্যমে দিনের সূচনা করা অত্যন্ত শুভ। বাড়িতে পুজোর সময় রামলালার আশীর্বাদ পেতে অর্পণ করতে পারেন তাঁর অত্যন্ত প্রিয় কিছু ভোগ:
- তুলসী পাতা: তুলসী ছাড়া শ্রীরামের পুজো আসাম্পূর্ণ। প্রতিটি ভোগেই তুলসী পাতা থাকা আবশ্যক।
- চালের পায়েস: গোবিন্দভোগ চাল ও খাঁটি দুধ দিয়ে তৈরি পায়েস প্রভুর অতি প্রিয়।
- পঞ্জিরি: ঘি-এ ভাজা গমের আটা, চিনির গুঁড়ো ও কলার মিশ্রণে তৈরি এই ভোগ শ্রীরামের বিশেষ পছন্দের।
- সুজির হালুয়া: দেশি ঘি ও ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি হালুয়া নিবেদন করলে প্রসন্ন হন রঘুনন্দন।
- পঞ্চমৃত: দুধ, দই, মধু, ঘি ও চিনির এই পবিত্র মিশ্রণ পুজোর অন্যতম অনুষঙ্গ।
সারা দেশে এই দিনে রাম-সীতার রথযাত্রা ও কল্যাণোৎসবের আয়োজন করা হয়। ভক্তরা সারাদিন উপবাস থেকে ভজন ও কীর্তনের মাধ্যমে দিনটি উদযাপন করেন।

