লেটেস্ট নিউজ

২৮ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রেক্ষিতে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে Supreme \titleonly কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশ কার্যকর করা সম্ভব কি না, তা জানতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালকে ফোন করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সিইও তাকে আশ্বস্ত করে জানিয়েছেন যে, আদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট দিনেই তালিকা প্রকাশিত হবে এবং অমীমাংসিত ভোটারদের জন্য পরবর্তীতে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে।

বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এসআইআর কাজে রাজ্য সরকারের অসহযোগিতায় অসন্তোষ প্রকাশ করেছে। কমিশন বাড়তি কর্মী চাইলেও রাজ্য তা ‘বিবেচনাধীন’ রাখায় আদালত বিকল্প ব্যবস্থার ইঙ্গিত দিয়েছে। প্রয়োজনে ভিনরাজ্যের আইএএস বা বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করে এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানিয়েছে আদালত। একইসঙ্গে ভোটার তালিকা সংশোধন চলাকালীন রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মহানির্দেশককে (ডিজি) কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে পোলিং স্টেশনের পুনর্বিন্যাস এবং ২৭ ফেব্রুয়ারির মধ্যে তথ্যের গুণগত মান যাচাইয়ের কাজ শেষ করতে হবে। Supreme \titleonly কোর্ট স্পষ্ট জানিয়েছে, বর্তমানে যেটুকু কাজ সম্পন্ন হয়েছে তার ভিত্তিতেই ২৮ তারিখ তালিকা প্রকাশ করতে হবে। কোনো নাম বাদ পড়লে তা পরবর্তী পরিপূরক তালিকায় যুক্ত করার সুযোগ থাকবে। আদালতের এই কড়া অবস্থানের পর নির্বাচনী প্রস্তুতিতে তৎপরতা বেড়েছে কমিশন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *