লেটেস্ট নিউজ

৪০০ কোটি বছর আগে চাঁদে ছিল আগুনের সমুদ্র! আইআইটির গবেষণায় চাঞ্চল্যকর তথ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

চাঁদের বুকে এক সময় বইত লাভার নদী! সম্প্রতি আইআইটি খড়গপুর ও ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির যৌথ গবেষণায় উঠে এল এমনই এক বিস্ফোরক তথ্য। বিজ্ঞানীদের দাবি, প্রায় ৪.২ বিলিয়ন বছর আগে চন্দ্রপৃষ্ঠ ছিল সম্পূর্ণ গলিত ম্যাগমা বা আগুনের সাগরে ঢাকা। প্রায় ১০০ কোটি বছর ধরে সক্রিয় থাকা এই লাভাস্তর ধীরে ধীরে ঠান্ডা হয়েই তৈরি হয়েছে আজকের কঠিন চাঁদ।

গবেষণায় দেখা গেছে, চাঁদের বর্তমান কৃষ্ণবর্ণ দাগ বা ‘মারিয়া’ আসলে সেই প্রাচীন লাভা প্রবাহের অবশেষ। এই আবিষ্কার চন্দ্রযান-৪ মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর ফলে চাঁদের দক্ষিণ মেরুতে টাইটানিয়াম-সমৃদ্ধ শিলা ও জলের উৎসের সন্ধান পাওয়া সহজ হবে। ইসরোর বিজ্ঞানীরা মনে করছেন, এই তথ্যের ভিত্তিতেই আগামী মিশনের ল্যান্ডিং সাইট নির্বাচন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *