লেটেস্ট নিউজ

৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা আজ, বিকেলে কমিশনের বিশেষ বৈঠক – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ, আসাম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের দামামা বাজতে চলেছে আজই। নির্বাচন কমিশন আজ বিকেল চারটেয় একটি সংবাদিক বৈঠকের ডাক দিয়েছে। সেখান থেকেই এই চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের নির্ঘণ্ট ও পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

সূত্রের খবর, এপ্রিল মাসে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে মে মাসের শুরুতেই ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ভোটার তালিকা চূড়ান্তকরণ এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার মতো গুরুত্বপূর্ণ প্রস্তুতিগুলি শেষ করেছে কমিশন। সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি রাজ্যে দফাওয়ারি ভোটের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বাংলার ক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতার কথা মাথায় রেখে বিশেষ নজরদারি ও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে কমিশন। সন্ত্রাস রুখতে এবং আইনশৃঙ্খলার ভারসাম্য বজায় রাখতে রাজ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। বিকেলের এই বৈঠকের পরেই দেশজুড়ে শুরু হয়ে যাবে নির্বাচনী লড়াইয়ের চূড়ান্ত কাউন্টডাউন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *