লেটেস্ট নিউজ

৬০ লক্ষ মানুষের ভোট কেড়ে নেওয়ার ছক? বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিচারব্যবস্থার একাংশকে হাতিয়ার করে ভোট পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র করছে বিজেপি। ভোটার তালিকা থেকে সুকৌশলে কয়েক লক্ষ নাম বাদ দিয়ে রাজ্যে এক কৃত্রিম সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা চলছে বলেও তিনি তোপ দাগেন।

রবিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে অভিষেক স্পষ্ট জানান, নির্বাচন কমিশনের সাম্প্রতিক তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত করে রাখা হয়েছে। তাঁর অভিযোগ, বেছে বেছে সংখ্যালঘু, মহিলা এবং তফসিলি জাতিভুক্ত ভোটারদের টার্গেট করা হয়েছে, যারা মূলত তৃণমূলের সমর্থক। অভিষেক প্রশ্ন তোলেন, এই বিপুল সংখ্যক মানুষের নথি স্ক্রুটিনি করতে যদি কয়েক মাস সময় লাগে, তবে মে মাসের মধ্যে নির্বাচন হওয়া কীভাবে সম্ভব?

বিজেপিকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, “ক্ষমতা থাকলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক!” তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, ২০২৬-এর নির্বাচনে বিজেপি ৫০টির বেশি আসন পাবে না। ভোটার তালিকায় এই ‘কারচুপি’র বিরুদ্ধে তৃণমূল ফের Supreme \titleonly কোর্টের দ্বারস্থ হচ্ছে এবং আগামী ৬ মার্চ ধর্মতলায় ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *