৭৭তম প্রজাতন্ত্র দিবস: কর্তব্য পথে ভারতের শক্তি ও ঐতিহ্যের মহোৎসব – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লির কর্তব্য পথে সোমবার ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে এবারের কুচকাওয়াজে আত্মনির্ভর ভারত ও বন্দে মাতরমের সার্ধশতবর্ষের থিম ফুটে উঠবে। প্রধান আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো অংশ নেবে ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ন এবং বিশেষ প্রাণী বাহিনী।
কুচকাওয়াজে ৩০টি ট্যাবলোর পাশাপাশি ‘অপারেশন সিন্দুর’-এর বীরত্ব গাথা প্রদর্শিত হবে। বিমান বাহিনীর ২৯টি যুদ্ধবিমানের ফ্লাইপাস্টে রাফাল ও সুখোইয়ের গর্জন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নিরাপত্তা ব্যবস্থা এবারের আয়োজনকে অনন্য করে তুলেছে। এআই স্মার্ট গ্লাসের কড়া নজরদারিতে ঐতিহাসিক এই মহোৎসব চাক্ষুষ করবেন ১০ হাজার বিশেষ অতিথি।

