লেটেস্ট নিউজ

৮ম বেতন কমিশন: ৫% বার্ষিক ইনক্রিমেন্ট ও উচ্চতর ফিটমেন্ট ফ্যাক্টরের জোরালো দাবি – এবেলা

এবেলা ডেস্কঃ

অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় খবর। ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনস (FNPO) ফিটমেন্ট ফ্যাক্টর ৩ থেকে ৩.২৫ গুণ করার প্রস্তাব জমা দিয়েছে। এছাড়া বর্তমানের ৩ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি বাড়িয়ে ৫ শতাংশ করার দাবি জানানো হয়েছে, যা গ্রুপ সি ও ডি কর্মীদের আর্থিক সুবিধা নিশ্চিত করবে।

৬০ পৃষ্ঠার এই সুপারিশে উচ্চতর বেতন কাঠামো ও পে ম্যাট্রিক্স পরিবর্তনের ওপর জোর দেওয়া হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি কর্মচারী সংগঠনগুলোর চূড়ান্ত বৈঠক শেষে প্রস্তাবটি বেতন কমিশনের চেয়ারপারসন রঞ্জনা প্রকাশ দেশাইয়ের কাছে পাঠানো হবে। এই পদক্ষেপ কার্যকর হলে কেন্দ্রীয় কর্মীদের বেতন ও ভাতার মানে আমূল পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *