লেটেস্ট নিউজ

অকালপ্রয়াণে স্তব্ধ জেলা: সাংবাদিক ও আইনজীবী সঞ্জয় কর্মকারের জীবনাবসান – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ দিনাজপুরের বিশিষ্ট সঞ্চালক ও সাংবাদিক সঞ্জয় কর্মকারের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমেছে জেলাজুড়ে। সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের বাসভবন থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। পেশায় আইনজীবী ও দক্ষ বাচিক শিল্পী হিসেবে তিনি সর্বস্তরে অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত মুখ ছিলেন।

মঙ্গলবার ময়নাতদন্তের পর তাঁর মরদেহ সাংবাদিক ক্লাব ও বার অ্যাসোসিয়েশনে নিয়ে আসা হলে সহকর্মী ও গুণমুগ্ধরা শেষ শ্রদ্ধা জানান। শতাধিক মানুষের উপস্থিতিতে চোখের জলে চকভবানী শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রতিভাবান এই ব্যক্তিত্বের অকাল মৃত্যুতে সাংবাদিক ও আইনজীবী মহলে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *