লেটেস্ট নিউজ

অকাল বৃষ্টিতে সাময়িক স্বস্তি: ফের পারদ চড়ার পূর্বাভাস বঙ্গে – এবেলা

এবেলা ডেস্কঃ

গত কয়েক দিনের ঊর্ধ্বমুখী তাপমাত্রার মাঝে মঙ্গলবার ভোরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হয়। এর ফলে কলকাতা-সহ একাধিক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে এবং ফের কিছুটা শীতের আমেজ অনুভূত হয়। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না।

আগামী তিন-চার দিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং বুধবার থেকে বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ আপাতত স্থিতাবস্থায় থাকলেও পরবর্তী কয়েক দিনে তাপমাত্রা অন্তত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আবহাওয়াবিদদের অনুমান। ফলে গরম আরও বাড়ার ইঙ্গিত স্পষ্ট।

উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়া পরিবর্তনের বিশেষ কোনো সম্ভাবনা নেই। বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হবে। আগামী চার দিন তাপমাত্রার হেরফের না হলেও পরবর্তী তিন দিনে রাজ্যজুড়ে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *