লেটেস্ট নিউজ

অগাস্টেই বাংলাদেশ সফরে আসছে ভারত দেখে নিন পূর্ণাঙ্গ সূচি – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘ টালবাহানার অবসান ঘটিয়ে ২০২৬ সালের অগাস্টে বাংলাদেশ সফরের সংশোধিত সূচি ঘোষণা করল বিসিবি। ২৮ অগাস্ট বাংলাদেশে পৌঁছাবে ভারতীয় ক্রিকেট দল। রাজনৈতিক অস্থিরতার কারণে আগে এই সফর স্থগিত হলেও এবার দুই দেশের লড়াই নিয়ে আশাবাদী বোর্ড। এই সফরে রোহিত শর্মা ও বিরাট কোহলিরা তিনটি ওডিআই এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবেন।

প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১, ৩ ও ৬ সেপ্টেম্বর ওডিআই সিরিজ অনুষ্ঠিত হবে। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টি-২০ সিরিজ। ২০২৭ সালের বিশ্বকাপের আগে এই ওডিআই সিরিজ ভারতের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেন্যু চূড়ান্ত না হলেও এই হাই-ভোল্টেজ সিরিজ ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *