লেটেস্ট নিউজ

অঘটন থেকে প্রাণরক্ষা! মেডিক্যাল কলেজ ফেরাল কিন্তু খুদেকে নতুন জীবন দিল ব্লকের ছোট হাসপাতাল – এবেলা

এবেলা ডেস্কঃ

কোচবিহারের পুণ্ডিবাড়ির আড়াই বছরের এক শিশুর নাকে বেলুন ঢুকে যাওয়ায় তৈরি হয়েছিল চরম বিপদ। শ্বাসকষ্ট শুরু হওয়ায় আতঙ্কিত পরিবার তাকে তড়িঘড়ি কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে নিয়ে গেলেও অভিযোগ সেখানে চিকিৎসা মেলেনি। উল্টে অন্য কোথাও নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এমনকি একটি বেসরকারি হাসপাতাল অস্ত্রোপচারের জন্য মোটা টাকা দাবি করে। দিশেহারা পরিবার শেষমেশ যোগাযোগ করে যশোডাঙা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক প্রণব মণ্ডলের সঙ্গে। তাঁর তৎপরতায় ব্লকের সেই সাধারণ হাসপাতালেই সফল অস্ত্রোপচারের মাধ্যমে খুদের নাক থেকে বেলুনটি বের করা হয়। বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। বড় হাসপাতালের ব্যর্থতা আর গ্রামীণ চিকিৎসকদের মানবিকতায় প্রাণ ফিরে পেয়ে স্বস্তিতে গোটা পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *