লেটেস্ট নিউজ

অঙ্গ কলিঙ্গের পর এবার কি বাংলা জয়ের পালা? ২০২৬ নিয়ে শাহের হুঙ্কার ও মমতার বিরুদ্ধে ৩৫ পাতার চার্জশিট – এবেলা

এবেলা ডেস্কঃ

অঙ্গ ও কলিঙ্গের সাফল্যের পর এবার কি বাংলার মসনদে বিজেপি? কলকাতায় অমিত শাহের মুখে ২০২৬-এর মেগা প্ল্যান। শনিবার কলকাতায় পা রেখেই তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে ৩৫ পাতার এক বিস্ফোরক ‘চার্জশিট’ জমা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শাহ ঘোষণা করেন, এবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বঙ্গজয়ের পথে হাঁটছে গেরুয়া শিবির।

শাহের দাবি অনুযায়ী, আসাম, ওড়িশা ও বিহারের পর এবার বাংলাতেও একই রাজনৈতিক দলের শাসন প্রতিষ্ঠিত হতে চলেছে। অনুপ্রবেশ রোধ থেকে শুরু করে কর্মসংস্থান—সবক্ষেত্রেই মমতার সরকারকে ব্যর্থ বলে দেগে দিয়েছেন তিনি। শাহের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিক্টিম কার্ড আর চলবে না।” কাটমানি ও সিন্ডিকেট রাজের অবসান ঘটিয়ে ২০২৬ সালে রাজ্যে পরিবর্তন আসবেই বলে আত্মবিশ্বাসী শাহ। এবার দেখার, শাহের এই ভবিষ্যৎবাণী বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *