অজিত-উত্তর এনসিপিতে কি এবার পার্থর অভিষেক? জল্পনা তুঙ্গে – এবেলা
এবেলা ডেস্কঃ
অজিত পাওয়ারের আকস্মিক প্রয়াণে বর্তমানে নেতৃত্বহীনতায় ভুগছে এনসিপি। দলের পরবর্তী উত্তরাধিকারী কে হবেন, তা নিয়ে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এই পরিস্থিতিতে দলের হাল ধরতে আবারও প্রবীণ রাজনীতিক শরদ পাওয়ার সক্রিয় হতে পারেন বলে মনে করা হচ্ছে।
তবে উত্তরাধিকারী হিসেবে সবথেকে বেশি আলোচনায় উঠে আসছে অজিত-পুত্র পার্থ পাওয়ারের নাম। পাশাপাশি দৌড়ে রয়েছেন অজিত-পত্নী সুনেত্রা পাওয়ারও। পরিবারের বাইরে প্রফুল্ল প্যাটেল বা সুনীল তৎকরের মতো অভিজ্ঞ ও বিশ্বস্ত নেতাদের ওপরও দল ভরসা রাখতে পারে বলে গুঞ্জন রয়েছে। আপাতত এই শূন্যতা পূরণ করে দলকে ঐক্যবদ্ধ রাখাই এনসিপির সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ।

