লেটেস্ট নিউজ

অজিত পওয়ারের জীবনাবসান: বিমান দুর্ঘটনায় ভয়াবহ বিস্ফোরণ – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার এক মর্মান্তিক চার্টার্ড বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বুধবার সকালে বারামতী বিমানবন্দরে অবতরণের ঠিক আগে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ ফুট উচ্চতা থেকে আছড়ে পড়ে। মাটিতে পড়ার সাথে সাথেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।

এই দুর্ঘটনায় অজিত পওয়ারসহ মোট ছয়জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, রানওয়ের কাছে পৌঁছানোর আগেই কয়েক সেকেন্ডের ব্যবধানে বিপর্যয়টি ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজনৈতিক মহল এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে ডিজিসিএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *