অজিত পাওয়ারকে টেক্কা দিলেন স্ত্রী! জানুন সুনেত্রা পাওয়ারের শতকোটি টাকার রাজকীয় সম্পত্তির খতিয়ান – এবেলা
এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে সুনেত্রা পাওয়ারের নাম নিয়ে জল্পনা তুঙ্গে। বর্তমানে রাজ্যসভার এই সদস্য রাজনৈতিক দক্ষতার পাশাপাশি আর্থিক দিক থেকেও স্বামী অজিত পাওয়ারের চেয়ে এগিয়ে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, সুনেত্রার মোট সম্পদের পরিমাণ ১২৭.৬ কোটি টাকা, যেখানে অজিত পাওয়ারের সম্পত্তি ১২৪ কোটি। রিয়েল এস্টেট ও কৃষি ব্যবসার পাশাপাশি টাটা স্টিল ও ইনফোসিসের মতো সংস্থায় তাঁর বড় অঙ্কের শেয়ার রয়েছে।
সম্পত্তির তালিকায় রয়েছে চোখ ধাঁধানো সোনা ও হীরার সম্ভার। তাঁর সংগ্রহে ১ কেজি সোনা, ৩৫ কেজি রুপো এবং ২৮ ক্যারেটের মূল্যবান হীরা রয়েছে। বাণিজ্যে স্নাতক সুনেত্রা একদিকে যেমন সফল ব্যবসায়ী, অন্যদিকে বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ট্রাস্টি হিসেবেও সক্রিয়। এনসিপি নেতাদের একাংশ তাঁকে গুরুত্বপূর্ণ সরকারি পদে দেখতে আগ্রহী, যা নিয়ে বর্তমানে মারাঠা রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে।

