অজিত পাওয়ারের জীবনাবসান: রাজনীতি ছাপিয়ে বিনিয়োগেও ছিলেন চমকপ্রদ – এবেলা
এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বারামতিতে জনসভায় যাওয়ার পথে এই ভয়াবহ বিপর্যয় ঘটে। দক্ষ রাজনীতিক হিসেবে পরিচিত অজিত পাওয়ারের চার দশকের রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি বিনিয়োগের জগতেও ছিল ঈর্ষণীয় সাফল্য।
তার ১২৪ কোটি টাকার অধিক সম্পদের পোর্টফোলিও ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। রিলায়েন্স, আদানি পাওয়ার এবং অ্যাক্সিস ব্যাঙ্কের মতো বড় কো ম্পা নিতে তার বিনিয়োগ ছিল। এছাড়া কোটি টাকার সোনা ও হীরাসহ বিপুল অস্থাবর সম্পদের মালিক ছিলেন তিনি, যা একজন সফল বিনিয়োগকারী হিসেবে তার দূরদর্শিতাকেই প্রমাণ করে।

