লেটেস্ট নিউজ

অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা: উদ্ধার হলো ব্ল্যাক বক্স – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার ২৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে লিয়ারজেট ৪৫-এর ব্ল্যাক বক্স। বিধ্বস্ত বিমানের এই যন্ত্রটি এখন তদন্তকারীদের প্রধান ভরসা। এটি বিশ্লেষণের মাধ্যমে জানা যাবে মাঝআকাশে সঙ্কেত বিচ্ছিন্ন হওয়ার রহস্য এবং দুর্ঘটনার প্রকৃত কারণ।

উড্ডয়নের মাত্র ২৪ মিনিটের মাথায় কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ হারায় বিমানটি। প্রত্যক্ষদর্শীরা জানান, রানওয়ের কাছেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বিমানে আগুন ধরে যায়। তদন্তকারী সংস্থা ডিজিসিএ ককপিটের শেষ মুহূর্তের কথোপকথন ও কারিগরি তথ্য খতিয়ে দেখে দ্রুত পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *