লেটেস্ট নিউজ

অট্টহাস সতীপীঠের আশীর্বাদে নির্বাচনী যুদ্ধে অনাদি ঘোষ, কেতুগ্রামে তুঙ্গে বিজেপির উন্মাদনা – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই কেতুগ্রাম আসনে প্রচারের ঝড় তুলেছে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্ব এই আসনে অনাদি ঘোষের (মথুরা) নাম ঘোষণা করার পরই দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। প্রার্থিপদ নিশ্চিত হতেই অনাদি ঘোষ সস্ত্রীক ৫১ সতীপীঠের অন্যতম পবিত্র অট্টহাস মন্দিরে পুজো দিয়ে তাঁর নির্বাচনী লড়াইয়ের আনুষ্ঠানিক সূচনা করেন।

এক বিশাল মিছিল নিয়ে মন্দিরে পৌঁছে শাস্ত্রীয় রীতি মেনে পুজো দেন বিজেপি প্রার্থী। মন্দির প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের মাধ্যমে তিনি জনসংযোগ শুরু করেন। পুজো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনাদি ঘোষ জানান, এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের অধিকারের লড়াই করাই তাঁর মূল লক্ষ্য। কেতুগ্রামের মানুষ এবার পরিবর্তন চাইছেন বলে তিনি দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেন।

এই ধর্মীয় আচার ও প্রচার অভিযানে প্রার্থীর সাথে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কয়েকশো সমর্থক উপস্থিত ছিলেন। মন্দির চত্বর থেকেই সমর্থকরা জয়ের স্লোগান তোলেন, যা এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে। শাসকদলকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ পদ্ম শিবির। এখন দেখার, অট্টহাসের আশীর্বাদ নিয়ে নির্বাচনী ময়দানে অনাদি ঘোষ কতটা সফল হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *