লেটেস্ট নিউজ

অতিমারির আগাম সংকেত দেবে আইসিএমআরের জাদুকরী এআই প্রযুক্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

করোনা বা নিপার মতো প্রাণঘাতী অতিমারি হানা দেওয়ার আগেই এবার সতর্ক করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। আইসিএমআর ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যৌথভাবে একটি বিশেষ এআই সার্ভিল্যান্স মডেল তৈরি করেছে। এই ডিজিটাল মাধ্যমটি পরিবেশের পরিবর্তন এবং পশুপাখির শরীর থেকে আসা ভাইরাস ও ব্যাকটেরিয়ার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

এই এআই যন্ত্রটি দেশের বিভিন্ন হাসপাতালের রিপোর্ট ও নমুনার জিনগত তথ্য বিশ্লেষণ করে কাজ করবে। কোনো নির্দিষ্ট এলাকায় ভাইরাসের মিউটেশন বা সংক্রমণ বাড়লে এটি দ্রুত বিপদসংকেত দেবে। ফলে ‘ডিজ়িজ় এক্স’-এর মতো অজানা সংক্রামক রোগের মোকাবিলায় ভারত এখন অনেক বেশি প্রস্তুত ও শক্তিশালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *