লেটেস্ট নিউজ

অতিরিক্ত ইয়ারফোন ব্যবহারে বধিরতার ঝুঁকি, কান সুস্থ রাখতে মেনে চলুন ‘৬০-৬০’ নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ

আজকাল তরুণ প্রজন্মের মধ্যে দীর্ঘক্ষণ ইয়ারফোন বা এয়ারপড ব্যবহারের প্রবণতা শ্রবণশক্তির মারাত্মক ক্ষতি করছে। চিকিৎসকদের মতে, উচ্চ শব্দে দীর্ঘক্ষণ গান শোনা কানের ভেতরের সূক্ষ্ম ও সংবেদনশীল কোষগুলোকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে। এই কোষগুলো একবার নষ্ট হয়ে গেলে তা আর পুনরুত্পাদন সম্ভব নয়, যা ভবিষ্যতে চিরতরে শ্রবণশক্তি হারানোর কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা এই ঝুঁকি এড়াতে ‘৬০-৬০’ নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন। এই নিয়ম অনুযায়ী, ডিভাইসের ভলিউম সর্বোচ্চ ৬০ শতাংশে রাখা এবং একটানা ৬০ মিনিটের বেশি ব্যবহার না করা জরুরি। এমনকি কম শব্দে শুনলেও প্রতি এক ঘণ্টা অন্তর কানকে অন্তত ৫-১০ মিনিটের বিশ্রাম দেওয়া প্রয়োজন।

বাস বা ট্রেনের মতো জনাকীর্ণ স্থানে বাইরের শব্দ এড়াতে ভলিউম না বাড়িয়ে ‘নয়েজ-ক্যানসেলিং’ হেডফোন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। কানে ঝিঁঝিঁ শব্দ বা কথা শুনতে অসুবিধা হলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নিয়মিত কান পরীক্ষা করা অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *