লেটেস্ট নিউজ

অতিরিক্ত ভোটার তালিকায় অভিষেক বিচারাধীন আর শুভেন্দু ডিলিটেড! গভীর রাতে কমিশনের পোর্টালে হুলস্থূল – এবেলা

এবেলা ডেস্কঃ

মঙ্গলবার মাঝরাতে আচমকা নির্বাচন কমিশনের পোর্টালে সাপ্লিমেন্টারি লিস্ট দেখা যেতেই শোরগোল পড়ে যায়। তৃণমূলের দাবি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে ‘বিচারাধীন’ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামের পাশে ‘ডিলিটেড’ লেখা দেখাচ্ছিল। শুধু তাঁরাই নন, বহু বৈধ ভোটারই নিজেদের স্ট্যাটাস ‘বিচারাধীন’ দেখে আতঙ্কিত হয়ে পড়েন।

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সরব হয় তৃণমূল কংগ্রেস। গোটা রাজ্যকে কেন ‘বিবেচনাধীন’ ঘোষণা করা হলো, তা নিয়ে প্রশ্ন তোলে শাসকদল। পরিস্থিতির চাপে পড়ে অবশেষে মুখ খোলে নির্বাচন কমিশন। তাদের দাবি, প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলা এই বিভ্রান্তি নিছকই ‘প্রযুক্তিগত ত্রুটি’। সার্ভারের সমস্যার কারণেই ভোটারদের তথ্যে এমন গরমিল দেখা দিয়েছিল। রাত ১২টা নাগাদ পোর্টালের সমস্যা মিটেছে বলে আশ্বস্ত করেছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *