লেটেস্ট নিউজ

অধিনায়কদের জোরালো আপত্তিতেও কি পিছু হটল বিসিসিআই? ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে এল চূড়ান্ত ফয়সালা – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল শুরুর আগেই উত্তপ্ত বোর্ড রুম। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে হার্দিক পাণ্ডিয়া, শুভমন গিলদের আপত্তিতে কান দিল না জয় শাহর বোর্ড। বুধবার মুম্বইয়ে অধিনায়কদের নিয়ে আয়োজিত হাইভোল্টেজ বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৭ সাল পর্যন্ত এই বিতর্কিত নিয়মেই চলবে আইপিএল।

ব্যাটিং দল বাড়তি সুবিধা পাচ্ছে বলে সরব হয়েছিলেন অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক। নিয়ম প্রত্যাহারের জল্পনা তুঙ্গে থাকলেও বোর্ড সাফ জানিয়েছে, আপাতত কোনো পরিবর্তন আসছে না। শুধু তাই নয়, শিশিরের কারণে প্রথম ইনিংসে বল বদলানোর প্রস্তাবও খারিজ করে দিয়েছে বিসিসিআই। ২০২৬ মরশুমেও ম্যাচ চলাকালীন ক্রিকেটার বদলের রোমাঞ্চ বজায় থাকছে। একই সঙ্গে স্লো ওভার রেট এবং প্র্যাকটিস প্রোটোকল নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে ইশান কিশান, ঋতুরাজ গায়কোয়াড়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *