অধ্যাপকের রহস্যমৃত্যু: দিনহাটায় চাঞ্চল্য – এবেলা
এবেলা ডেস্কঃ
দিনহাটা কলেজের বাংলা বিভাগের প্রধান অমিতাভ দত্তর মরদেহ তাঁর নিজস্ব বাসভবন থেকে উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী ও কন্যা কলকাতায় থাকায় অধ্যাপক বাড়িতে একাই থাকতেন। বুধবার সারাদিন তাঁকে এলাকায় দেখা না যাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী এসে দরজা ভেঙে বিছানা থেকে তাঁর দেহটি উদ্ধার করে।
জনপ্রিয় ও সজ্জন এই অধ্যাপকের অকাল প্রয়াণে গোটা জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দিনহাটা থানা। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

