অধ্যাপকের লালসা ও সহপাঠীদের র্যাগিং! হিমাচলে কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে তোলপাড় – এবেলা
এবেলা ডেস্কঃ
হিমাচল প্রদেশের ধর্মশালায় এক কলেজ ছাত্রীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক অধ্যাপকের যৌন হেনস্তা এবং তিন সহপাঠীর র্যাগিংয়ের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই দ্বিতীয় বর্ষের ছাত্রী। মৃত্যুর আগে রেকর্ড করা একটি ভিডিওতে তিনি অধ্যাপকের অশালীন আচরণ ও ছাত্রীদের হুমকির কথা উল্লেখ করেছেন। গত ২৬ ডিসেম্বর লুধিয়ানার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় অভিযুক্ত অধ্যাপক ও তিন ছাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে বি এন এস (BNS) এবং র্যাগিং বিরোধী আইনের বিভিন্ন ধারায় তদন্ত শুরু হয়েছে। বর্তমানে পুলিশ মেডিকেল রেকর্ড ও ছাত্রীর বয়ান সম্বলিত ভিডিওটি খতিয়ে দেখছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

