অনলাইনে হোটেল বুকিংয়ে বড়সড় প্রতারণা: পুণে থেকে গ্রেপ্তার জালিয়াত – এবেলা
এবেলা ডেস্কঃ
বিখ্যাত হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুণে থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। হুজাইফা সাবির দরবার নামক ওই ব্যক্তি অনলাইনে অগ্রিম বুকিংয়ের নামে কলকাতা সহ বিভিন্ন শহরের অন্তত ৩০ জন গ্রাহকের থেকে প্রায় ১৩.৬ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।
তদন্তে জানা যায়, দক্ষিণ কলকাতার এক বাসিন্দা পুরীতে হোটেল বুক করতে গিয়ে প্রথম এই জালিয়াতির শিকার হন। গত রাতে অভিযুক্তের অফিসে হানা দিয়ে ল্যাপটপ ও মোবাইলসহ একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় ন্যায় সংহিতায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

