লেটেস্ট নিউজ

‘অনুপযুক্তভাবে স্পর্শ করা হয়েছে’, তারপর ‘ধন্যবাদ’: কোরীয় মহিলার শ্লীলতাহানির অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

বেঙ্গালুরু বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির নামে এক দক্ষিণ কোরীয় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে।

তল্লাশির নামে শৌচাগারে হেনস্থা

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আফফান আহমেদ বিমানবন্দরের একজন চুক্তিভিত্তিক গ্রাউন্ড স্টাফ। কোরিয়া যাওয়ার জন্য বিমানবন্দরে আসা ওই তরুণীর ব্যাগ থেকে ‘বিপ’ শব্দ হচ্ছে বলে দাবি করে সে। এরপর আলাদাভাবে তল্লাশির অজুহাতে তরুণীকে পুরুষদের শৌচাগারে নিয়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশে আপত্তিজনকভাবে স্পর্শ করে।

সিসিটিভি ফুটেজে মিলল প্রমাণ

তরুণীর অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ। অভিযুক্তকে আটক করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কঠোর আইনি ব্যবস্থা

ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৭৫ ধারায় ওই কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিমানবন্দরের মতো উচ্চ নিরাপত্তা বেষ্টিত এলাকায় এমন ন্যাক্কারজনক ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *