লেটেস্ট নিউজ

অনুপ্রবেশকারীদের জন্য মোদীর তিন মন্ত্রই কি তুরুপের তাস? শমীকের হুঙ্কারে কাঁপছে বঙ্গ রাজনীতি – এবেলা

এবেলা ডেস্কঃ

সল্টলেকে বিজেপির রাজ্য সদর দপ্তরে দাঁড়িয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যে অনুপ্রবেশ রুখতে দল এবার ‘ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট’ নীতিতে অবিচল থাকবে। সীমান্তবর্তী এলাকার জনবিন্যাস পরিবর্তন এবং নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কোনো অবস্থাতেই অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না।

এদিন সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, রাজনৈতিক শালীনতা বিসর্জন দিয়ে একটি ধর্মীয় মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে সর্বদলীয় ঐকমত্যের প্রথা রয়েছে, তা ভাঙা অনুচিত বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, শাসক শিবিরে বড়সড় ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ দিলেন পূর্বস্থলীর জেলা পরিষদ সদস্য স্বপন ভট্টাচার্য। প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এই যোগদানকে রাজ্যের রাজনৈতিক সমীকরণে এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন। রাহুল সিনহার দাবি, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতায় জর্জরিত রাজ্যের মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়। আরজি কর কাণ্ড থেকে শুরু করে ভোটার তালিকায় অস্বচ্ছতা— একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধে তিনি বলেন, নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে এবার পরিস্থিতি বদলাবে। দুই নেতারই দাবি, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আগামী নির্বাচনে পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *