লেটেস্ট নিউজ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: কিউয়ি শিবিরে ভারতীয় বোলারদের ত্রাস – এবেলা

এবেলা ডেস্কঃ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দাপট অব্যাহত। টসে জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই কিউয়ি ব্যাটিং লাইনআপে ধস নামান ভারতীয় বোলাররা। আরএস অম্বরীশ ও হেনিল প্যাটেলের বিষাক্ত বোলিংয়ে মাত্র ১৭ রানেই ৩ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। তবে বর্তমানে বৃষ্টির কারণে ম্যাচটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

গ্রুপ শীর্ষে ওঠার লক্ষ্যে লড়াইয়ে সবার নজর তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী এবং অধিনায়ক আয়ুশ মহাত্রের ওপর। বুলাওয়ের প্রতিকূল আবহাওয়ায় ম্যাচের ভাগ্য নিয়ে উদ্বেগ থাকলেও ভারতীয় সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে। স্টার স্পোর্টস ও জিও হটস্টারে সরাসরি সম্প্রচারিত এই হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের জয়রথ ছুটবে কি না, তা এখন সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *