অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ভারত বনাম নিউজিল্যান্ড দ্বৈরথ আজ – এবেলা
এবেলা ডেস্কঃ
চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। গ্রুপ শীর্ষে ওঠার লক্ষ্যে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে দুপুর ১টায় শুরু হবে এই লড়াই। ফর্মে থাকা বৈভব সূর্যবংশীর ব্যাটিং এবং অধিনায়ক আয়ুশ মহাত্রের প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় সমর্থকরা। ম্যাচটি স্টার স্পোর্টস ও জিও হটস্টারে সরাসরি দেখা যাবে।
তবে খেলার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী, বুলাওয়েতে আজ ভারী বৃষ্টি ও বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ বারবার বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টসের সময় থেকেই আকাশে মেঘের ঘনঘটা থাকার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

