লেটেস্ট নিউজ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ভারত বনাম নিউজিল্যান্ড হাইভোল্টেজ লড়াই – এবেলা

এবেলা ডেস্কঃ

বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বুলাওয়েতে ফের শুরু হলো ভারত বনাম নিউজিল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচ। বৃষ্টির কারণে ওভার কমিয়ে ৩৭ করা হয়েছে। টসে জিতে বোলিং করা ভারতের সামনে শুরুতেই নতিস্বীকার করেছে কিউয়ি ব্যাটাররা। মাত্র ১৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে নিউজিল্যান্ড। ভারতের হয়ে অম্বরীশ ও হেনিল প্যাটেল বিধ্বংসী বোলিং করছেন।

টুর্নামেন্টের ২৪তম ম্যাচে গ্রুপ শীর্ষ হওয়ার লড়াইয়ে দুই দলই মরিয়া। দুর্দান্ত ফর্মে থাকা বৈভব সূর্যবংশী এবং অধিনায়ক আয়ুশ মহাত্রের ব্যাটের দিকে তাকিয়ে আছে ভারতীয় সমর্থকরা। আবহাওয়া অনুকূলে থাকলে আজই নির্ধারিত হবে ম্যাচের ভাগ্য। খেলাটি সরাসরি দেখা যাচ্ছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং জিও হটস্টারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *