লেটেস্ট নিউজ

অন্ধকারের পথে ইমরান! পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর এক চোখের দৃষ্টিশক্তি প্রায় বিলীন – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। আদিয়ালা জেলে বন্দি থাকা অবস্থায় তাঁর ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সুপ্রিম কোর্ট নিযুক্ত কর্মকর্তার রিপোর্টে জানানো হয়েছে, গত অক্টোবর পর্যন্ত তাঁর দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকলেও বর্তমানে তিনি ডান চোখে মাত্র ১৫ শতাংশ দেখতে পাচ্ছেন। অবহেলার কারণে চোখে রক্ত জমাট বাঁধার বিষয়টিও নিশ্চিত করেছেন চক্ষু বিশেষজ্ঞরা।

এই ঘটনার প্রেক্ষিতে প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন বেঞ্চ ১৬ ফেব্রুয়ারির মধ্যে ইমরানের পুঙ্খানুপুঙ্খ স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন। আদালত স্পষ্ট জানিয়েছে, যে কোনো বন্দীর সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। চিকিৎসার গাফিলতির অভিযোগের মাঝেই আদালত ইমরানকে তাঁর দুই ছেলের সাথে ফোনে কথা বলার অনুমতি দিয়েছে। অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার বা প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *