লেটেস্ট নিউজ

অন্ধ্রপ্রদেশে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড! ১০ যাত্রীর জীবন্ত দগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু – এবেলা

এবেলা ডেস্কঃ

অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার মারকাপুরমে এক হাড়হিম করা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১০ জন যাত্রী। হায়দ্রাবাদ থেকে পামুরগামী একটি বেসরকারি ট্রাভেল বাসের সঙ্গে গ্রাভেল বোঝাই একটি টিপার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই বিপর্যয় ঘটে। ধাক্কা লাগার মুহূর্তেই বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে, যার ফলে ভেতরে থাকা যাত্রীরা বের হওয়ার সুযোগটুকুও পাননি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং মুহূর্তের মধ্যে আগুনের গোলায় পরিণত হয়। ঘটনাস্থলেই ১০ জন দগ্ধ হয়ে মারা যান এবং প্রায় ২০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে পুলিশ। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাস ও ট্রাক দুটিই ভস্মীভূত হয়ে গেছে। পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *