লেটেস্ট নিউজ

অন্ধ্রে পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা: নেপথ্যে কি মুক্তিপণ? – এবেলা

এবেলা ডেস্কঃ

অন্ধ্রপ্রদেশে জরির কাজ করতে গিয়ে নৃশংসভাবে খুন হলেন মগরাহাটের শ্রমিক মঞ্জুর আলম লস্কর। অভিযোগ, চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাঁকে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। পরিবার জানায়, খুনের আগে ফোন করে মোটা টাকা মুক্তিপণ দাবি করেছিল দুষ্কৃতীরা।

পরিবারের পাঠানো টাকায় মন না গলে শেষ পর্যন্ত মঞ্জুরের মৃত্যুর খবর আসে। এই ঘটনায় তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের দাবি, ভাষাগত বিদ্বেষ থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *