অবসরপ্রাপ্তদের দুশ্চিন্তা: কমতে পারে সামাজিক নিরাপত্তা ভাতা! – এবেলা
এবেলা ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের লাখ লাখ অবসরপ্রাপ্ত কর্মীর সামাজিক নিরাপত্তা ভাতা মাসে ৪৬০ ডলার পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাস্ট ফান্ডের অর্থ ঘাটতি এবং ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যার চাপে তহবিল শূন্য হওয়ার উপক্রম হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত আইনি পদক্ষেপ না নিলে সুবিধাবোগীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভ ফাণ্ড শেষ হলে কেবল ট্যাক্স থেকে প্রাপ্ত আয়ের ওপর ভিত্তি করে ভাতা প্রদান করা হবে। ফলে আবাসন ও স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধির এই সময়ে অনেক পরিবারের আর্থিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। বিপর্যয় এড়াতে কর বৃদ্ধি বা অবসরকালীন বয়সের পরিবর্তনের মতো কঠোর সংস্কারের প্রয়োজন দেখছেন অর্থনীতিবিদরা।

