লেটেস্ট নিউজ

অভিজাত পার্লারে ফেসিয়াল করতে গিয়ে মুখ পুড়ল মহিলার – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার বাইপাস সংলগ্ন এক নামী মলে রূপচর্চা করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন সোনারপুরের বাসিন্দা ঐশ্বর্য নাথ। অভিযোগ, ফেসিয়াল চলাকালীন প্রিয়া তাঁতি নামে এক কর্মী আচমকাই তাঁর মুখে ফুটন্ত গরম জল ছিটিয়ে দেন। যন্ত্রণায় ছটফট করলেও পার্লার কর্তৃপক্ষ কোনো সাহায্য করেনি বলে দাবি ভুক্তভোগীর।

আহত মহিলা দ্রুত হাসপাতালে চিকিৎসা করিয়ে সার্ভে পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, কর্মীদের চরম অবহেলা ও অপেশাদার আচরণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নামী স্যাঁলোর এমন গাফিলতিতে সাধারণ গ্রাহকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *