লেটেস্ট নিউজ

অভিনয় ছেড়ে এখন শুধু ডায়াপার বদলাতে চান ভিকি! বাবা হওয়ার পর প্রথম মুখ খুললেন অভিনেতা – এবেলা

এবেলা ডেস্কঃ

সম্প্রতি ‘বর্ষসেরা অভিনেতা’র পুরস্কার নিতে এসে নিজের নতুন জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিলেন ভিকি কৌশল। গত নভেম্বরে ক্যাটরিনা কাইফ ও ভিকির কোল আলো করে এসেছে তাদের পুত্রসন্তান। অনুষ্ঠানে অভিনেতা আবেগপ্রবণ হয়ে জানান, বাবা হওয়ার পর এই প্রথম তিনি ছেলেকে ছেড়ে বাইরে এসেছেন। অভিনেতা হিসেবে এটি তার জন্য গর্বের মুহূর্ত হলেও, পিতৃত্বের এই নতুন অধ্যায়কে তিনি জীবনের সেরা আশীর্বাদ বলে মনে করছেন।

পারিবারিক জীবন ও কাজের ভারসাম্য নিয়ে কথা বলতে গিয়ে ভিকি মজার ছলে জানান, এখন অভিনয়ের চেয়ে তিনি ছেলের ডায়াপার বদলাতেই বেশি আগ্রহী। তার রাতগুলো এখন ‘ম্যাজিকাল’ হয়ে উঠেছে এবং নতুন অনেক কিছু শিখছেন তিনি। একদিকে বক্স অফিসে ‘ছাবা’র সাফল্য, অন্যদিকে পিতৃত্বের স্বাদ—সব মিলিয়ে দারুণ সময় পার করছেন এই তারকা দম্পতি। সামনেই সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *