লেটেস্ট নিউজ

অভিশপ্ত মেট্রোর পিলার পিষে দিল চলন্ত অটোকে মুম্বইয়ের রাস্তায় ঝরল রক্ত – এবেলা

এবেলা ডেস্কঃ

মুম্বইয়ের মুলুন্ড এলাকায় এলবিএস রোডে মেট্রোর নির্মীয়মাণ স্তম্ভের উপরিভাগ ভেঙে পড়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। জনসন অ্যান্ড জনসন কারখানার সামনে দ্রুতগামী একটি অটোরিকশার ওপর কংক্রিটের ভারী অংশ আছড়ে পড়ে। এই মর্মান্তিক ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং চারজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার পর বিএমসি ও দুর্যোগ মোকাবিলা বাহিনী দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের হাসপাতালে পাঠিয়েছে। এমএমআরডিএ কর্তৃপক্ষ এই ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে। বর্তমানে পুলিশ ও মেট্রো আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকাটি ঘিরে রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *