লেটেস্ট নিউজ

অভিশপ্ত ৩৫ মিনিট: রাডার থেকে উধাও অজিত পওয়ারের বিমান! – এবেলা

এবেলা ডেস্কঃ

মুম্বই থেকে ওড়ার ঠিক ৩৫ মিনিট পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে বারামতির কাছে ভেঙে পড়ল মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের চার্টার্ড বিমান। ল্যান্ডিংয়ের আগে লুপ নেওয়ার সময় এই ভয়াবহ দুর্ঘটনায় পওয়ারসহ মোট ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ব্যবহৃত ‘লিয়ারজেট ৪৫’ বিমানটির যান্ত্রিক ত্রুটি না কি অবতরণের গোলযোগ, তা খতিয়ে দেখতে তদন্তে নামছে ‘এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’ (AAIB)। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *