অভিষেকের ঝড়ে কিউয়ি বধ, সিরিজ শুরু ভারতের দাপুটে জয়ে – এবেলা
এবেলা ডেস্কঃ
নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৪৮ রানে বড় জয় পেল ভারত। প্রথমে ব্যাটিং করে অভিষেক শর্মার বিধ্বংসী ৮৪ রান এবং রিঙ্কু সিংয়ের ঝোড়ো ইনিংসে ভর করে ২৩৮ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে গ্লেন ফিলিপসের লড়াই সত্ত্বেও ১৯০ রানেই থমকে যায় কিউয়িরা।
বোলিংয়ে বরুণ চক্রবর্তী ও শিবম দুবে জোড়া উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ইনিংসে ধস নামান। ওডিআই সিরিজের হারের ধাক্কা কাটিয়ে এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের দল। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে দাপুটে মেজাজে মাঠ ছাড়ল নীল ব্রিগেড।

