অভিষেক ও রিঙ্কু সিংয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে দিশেহারা প্রতিপক্ষ রানের পাহাড়ে ভারত – এবেলা
এবেলা ডেস্কঃ
শুরু থেকেই ক্রিজে বিধ্বংসী মেজাজে ধরা দিলেন অভিষেক শর্মা। তার ব্যাটে ভর করেই রানের পাহাড় গড়তে শুরু করে টিম ইন্ডিয়া। মাত্র ৩৫ বলে ৮৪ রানের এক ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি, যা সাজানো ছিল ৮টি ছক্কা ও ৫টি দৃষ্টিনন্দন চারে। অভিষেকের এই আক্রমণাত্মক ব্যাটিং প্রতিপক্ষের বোলারদের কার্যত দিশেহারা করে দেয় এবং ভারতকে একটি বিশাল স্কোরের শক্ত ভিত গড়ে দেয়।
অভিষেকের শুরু করা সেই তাণ্ডবকে শেষবেলায় পূর্ণতা দিলেন কেকেআর তারকা রিঙ্কু সিং। তার অপরাজিত ৪৪ রানের ক্যামিও ইনিংসে ভর করে ভারত নির্ধারিত ওভার শেষে ২৩৮ রানের বিশাল স্কোর খাড়া করে। দুই তারকার এমন বিধ্বংসী ব্যাটিং প্রদর্শনী মাঠের দর্শকদের উল্লাসে ভাসিয়ে দেয়। বর্তমান ক্রিকেট বিশ্বে ভারতের এই রানের পাহাড় টপকানো প্রতিপক্ষের জন্য একপ্রকার আসাম্ভব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

