লেটেস্ট নিউজ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যাট ফাঁসে বিপাকে রোল অবজার্ভার, ব্যাখ্যা তলব কমিশনের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে দক্ষিণ কলকাতার রোল অবজার্ভার সি মুরুগানকে তলব করল নির্বাচন কমিশন। মাইক্রো অবজার্ভারদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। অভিষেকের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করে আইনি প্রক্রিয়া এড়িয়ে এই কাজ করা হচ্ছে।

অভিযোগ উঠেছে, নির্দিষ্ট একটি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করতে রোল অবজার্ভারদের লগইন তথ্য ব্যবহার করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে, সংশ্লিষ্ট ডিভাইসের আইপি অ্যাড্রেস ও টাওয়ার লোকেশন খতিয়ে দেখলেই এই কারচুপির প্রমাণ মিলবে। দিল্লির রাজনৈতিক প্রভুদের নির্দেশে এই ষড়যন্ত্র চলছে বলেও তিনি দাবি করেন।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক হুঁশিয়ারি দিয়েছেন যে, পুরো বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে উত্থাপন করা হবে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে মাইক্রো অবজার্ভারদের ভূমিকা হবে কেবল সহায়ক এবং নির্দেশিকা দিতে হবে বিজ্ঞপ্তি জারি করে। এই প্রেক্ষাপটে কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *