লেটেস্ট নিউজ

অভিষেক শর্মার অফসাইড দুর্বলতা নিয়ে ফের সরব মহম্মদ আমির – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমিরের নিশানায় এবার ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। আমির দাবি করেছেন, অফ-স্টাম্পের বাইরে টানা তৃতীয় ও চতুর্থ স্টাম্পের লাইনে বল করলেই সমস্যায় পড়ছেন অভিষেক। এই টেকনিক্যাল খামতি দ্রুত না শোধরালে আন্তর্জাতিক স্তরে টিকে থাকা কঠিন বলে সতর্ক করেছেন তিনি। এর আগে অভিষেককে ‘স্লগার’ বলে কটাক্ষ করেছিলেন আমির।

টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর এই তরুণ ক্রিকেটারের অফসাইডের দুর্বলতা এখন স্পষ্ট। আমির মনে করেন, বড় মঞ্চে সফল হতে হলে শুধু পছন্দের বলের অপেক্ষায় থাকলে চলবে না। মানসম্পন্ন বোলাররা সব সময় দুর্বল জায়গাতেই আক্রমণ শানাবে। তাই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা পাকা করতে অভিষেককে ব্যাটিংয়ের এই ত্রুটি দ্রুত শুধরে নেওয়ার পরামর্শ দিয়েছেন আমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *