লেটেস্ট নিউজ

অমর্ত্য-দেবের পর এবার লক্ষ্মীরতনকে তলব, এসআইআর ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি – এবেলা

এবেলা ডেস্কঃ

অভিনেতা দেব ও অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পর এবার নির্বাচন কমিশনের ‘রক্তচক্ষু’র মুখে পড়লেন মমতা সরকারের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা যাচাইয়ের জন্য তাঁকে তলব করেছে কমিশন। অভিযোগ, ২০০২ সালের তালিকায় তাঁর বাবার নাম না থাকায় এই শুনানি। তবে লক্ষ্মীরতন জানিয়েছেন, প্রয়োজনীয় নথিসহ তিনি কমিশনের মুখোমুখি হবেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিকে কমিশনের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে পঞ্চমবারের মতো চিঠি পাঠিয়েছেন। তাঁর অভিযোগ, যান্ত্রিক ত্রুটি ও স্বচ্ছতার অভাবে বহু যোগ্য ভোটার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নথিপত্র থাকা সত্ত্বেও অনেককে ‘ডকুমেন্ট নট ফাউন্ড’ দেখানো হচ্ছে বলে তিনি দাবি করেন। লক্ষ্মীরতনের পাশাপাশি প্রাক্তন নৌবাহিনী প্রধান অরুণ প্রকাশকেও এই প্রক্রিয়ায় তলব করায় বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *