অমর্ত্য সেনের প্রশ্ন: ভোটার তালিকা সংশোধনে কি গণতন্ত্র বিপন্ন? – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে সরব হলেন নোবেলজয়ী অমর্ত্য সেন। তাঁর অভিযোগ, অত্যন্ত তাড়াহুড়ো করে এই প্রক্রিয়া চালানোয় বহু যোগ্য ভোটার সময়মতো প্রমাণ দাখিল করতে পারছেন না। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণে বাধা সৃষ্টি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ৯২ বছর বয়সী এই অর্থনীতিবিদ জানান, শান্তিনিকেতনের দীর্ঘদিনের ভোটার হওয়া সত্ত্বেও তাঁকে নথিপত্র নিয়ে টানাটানি করতে হয়েছে। তাঁর মতে, পর্যাপ্ত সময়ের অভাব ও জটিলতা গ্রামীণ ভারতের সাধারণ নাগরিকদের জন্য অবিচার। এই প্রক্রিয়াটি আরও সতর্কতার সঙ্গে হওয়া উচিত ছিল।

