লেটেস্ট নিউজ

অযোধ্যায় রামলালার কপালে সূর্যতিলক, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার অনন্য মেলবন্ধন – এবেলা

এবেলা ডেস্কঃ

রামনবমীর পুণ্য তিথিতে অযোধ্যার রাম মন্দিরে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলেন দেশবাসী। ঠিক দুপুর ১২টায় মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তির কপালে ৫.৮ সেন্টিমিটার ব্যাসের সূর্যের আলোকরশ্মি পড়ে, যা টানা চার মিনিট স্থায়ী ছিল। ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত সরযূ তটে এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে ভক্তদের মধ্যে প্রবল উন্মাদনা দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই দৃশ্য চাক্ষুস করেন এবং দেশবাসীর মঙ্গলকামনা করেন।

এই বিশেষ সূর্যতিলক সম্ভব হয়েছে অত্যাধুনিক বিজ্ঞানের সহায়তায়। রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (CBRI) এবং বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রো ফিজিক্সের বিজ্ঞানীরা বিশেষ লেন্স ও আয়নার সমন্বয়ে এই প্রযুক্তি তৈরি করেছেন। মন্দিরের কাঠামোর সঙ্গে যুক্ত এই ব্যবস্থা সূর্যরশ্মিকে প্রতিফলিত করে সরাসরি রামলালার কপালে পৌঁছে দেয়। বিজ্ঞানের এই দক্ষতা আধ্যাত্মিক বিশ্বাসের সাথে এক অনন্য যোগসূত্র স্থাপন করেছে।

উৎসবের আবহে এদিন ভোর থেকেই অযোধ্যায় ঢল নামে পুণ্যার্থীদের। প্রশাসন সূত্রে খবর, দশ লক্ষেরও বেশি মানুষ সরযূ নদীতে স্নান সেরে মন্দিরে ভিড় জমান। ৫টা থেকে মন্দিরের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। সাধারণ ভক্তদের পাশাপাশি কোটি কোটি মানুষ ভার্চুয়াল মাধ্যমে এই অলৌকিক মুহূর্তের সাক্ষী হন, যা ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যে এক নতুন অধ্যায় যুক্ত করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *